লিড নিউজসিলেট বিভাগ

ওসমানীনগরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর থানাধীন দক্ষিণ গোয়ালাবাজার এলাকা হইতে দুর্ঘটনা কবলিত অজ্ঞাতনাম এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আড়াইটায় দুর্ঘটনাটি ঘটেছে। ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে।

এব্যাপারে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া বলেন, খবর পেয়ে মহাসড়ক এলাকা হইতে দুর্ঘটনা কবলিত অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Back to top button