ফেসবুক গ্রুপ রাইটার্স ক্যাফে সাহিত্য অনুশীলনে তিনজন বিজয়ীর কবিতা


সাহিত্য ডেস্ক :
🌹কবিতা:যোদ্ধা
লেখিকা:ফারজানা পারভীন
…………………………………
এই স্বল্পপরিসর জীবনে বেঁচে থাকার তীব্র আংক্ষাকা নিয়ে,
বহুজন করছে আপ্রাণ জীবন যুদ্ধ।
বহু যোদ্ধাদের জীবন কথা শুনেছি বহুবার,
আজ আমি বলছি ,একজন ক্ষুদ্রে যোদ্ধার কথা-
জীবন যুদ্ধে জয়ী যোদ্ধা সাহসী বানী।
জীবন করেছে তার সাথে কঠিন উপহাস,
সময়ের পরিসীমায় বেঁধে দিয়েছে আয়ু তার।
প্রতি নিয়ত তার যুদ্ধ করে বেঁচে থাকতে হয়,
মরণব্যাধী ক্যান্সার নামক ঘাতকের সাথে।
প্রতি মুহূর্ত বেঁচে থাকার তার আপ্রাণ প্রচেষ্টা,
সে এখন শিখে ফেলেছে-
কি করে যুদ্ধ করতে হয়?
সে এখন জেনে গেছে –
কি করে স্বল্পপরিসর জীবনে
একটু ভাল থাকতে হয়?
কেমো নামক অস্ত্র দিয়ে –
ঘায়েল করে মরণব্যাধীকে।
তীব্র যন্ত্রণায় কাতর সে, দিবারাত্রি প্রহর বেলায়।
ব্যথা -বেদনার সাথে আজীবন সন্ধি তার যে।
একচিলতে হাসি এনে ঠোঁটে বলে-
“মাগো তুমি ভেবো না,
আমি জয়ী হবো এই যুদ্ধে ।
মৃত্যুকে করবো আমি জয়,
নতুন করে সব কিছু করবো শুরু-
মরণব্যাধী ক্যান্সারকে সাথে নিয়ে।
ব্যাধী ধরেছে আমার শরীরে –
সবল আছে এখন ও মনোবল।
কেন তবে মিথ্যে ভয় তোমার?
নিরাশার জীবনে কেন এত আশার আলো চাও?
আমি আল্লাহ কে করি ভরসা
নিজের উপর আছে আমার আস্থা।
হতাসার অন্ধকার ঘুচিয়ে আসবে সোনালী সকাল”।
ক্ষুদে যোদ্ধারা ছিল সহনশক্তি, ছিল পর্বতের মত কঠীন মনোবল।
ছিল নিজের ভিতর আত্মবিশ্বাস –
সে একদিন করবে জয় মৃত্যুঞ্জয়কে।
মরণব্যধী করতে পারেনি তাকে দুর্বল।
সেই ক্ষুদে যোদ্ধাকে দেখে আনে সাহস, মনোবল তাঁর মা।
ক্ষুদে যোদ্ধা ও তাঁর মা হাসি মুখে করে বরণ আগামী কালকে।
🌹কবিতা: জেগে উঠো মানবজাতি
লেখিকা: মিনা
হঠাৎ করেই জীবনের রং পাল্টে যাওয়া মানুষগুলো
কেমন যেনো সাদা কালো করে নেয় জীবনটারে,
হৃদয় ভাঙার কান্না যখন রাতটা হয়ে উঠে ভারী
কেউকি এসে বলবে কেঁদোনা,
হয়ে উঠো সোচ্চারী ।
না না কেউ বলবেনা
ভেঙ্গে যেও না ভেঙ্গে দাও ওই চার দেয়াল,
যেখানে বন্দী তুমি, আমি এবং আমরা ।
তিমির রাত্রিতে যখন অন্ধকার নেমে আসে
আলোর মশাল জ্বালিয়ে দাও চারিদিকে,
জাগিয়ে তুল এই ধরণীর ঘুমন্ত শত প্রাণ।
সম্মুখ পানে যদি যাও দেখবে তুমি অন্ধকার
পিছন দিকে গেলে দেয়ালে পিঠ ঠেকে যাবে তোমার।
তাই বলে কী ঠায় দাড়িয়ে থাকবে ?
ডানে বামে তাকালে যদি দেখো কাঁটাতারে তুমি বন্দি
তাই বলে কী হেরে যাবে জীবনের সাথে না করেই সন্ধি ?
শুন শুন হে মানবজাতি
আমি বলবনা তোমরা মাঝপথেই হেরে যাও,
আমি বলবনা ভাঙ্গা স্বপ্নগুলো আর দিও না জুড়া
আমি বলবনা দুঃখের সাথে পারি দাও এই দীর্ঘ পথ,
আমি বলবনা সবগুলো অধিকার দাও বিসর্জন
আমি বলবনা ব্যথাতুর মন নিয়ে বেঁচে থাকো অনন্তকাল ।
ঐ দূর দিগন্তে যখন সূর্য অস্তমিত হয় তখনই ধরণীতে নেমে আসে অন্ধকার
আবার যখন পূর্ব আকাশে রক্তিম সূর্য জেগে উঠে তখনই আলোকিত হয় এই ধরণী,
আলো আধারের এই খেলাতে আমরা হার না মানা পাখি হবো,
আমি বলবো সূর্যের মতো হও আলোকিত করো এই পৃথিবী।
আমি বলবো জীবনকে স্থবির করে দিয়ে
বন্দী হয়ে যেওনা ওই লাশের মিছিলে
জীবন কী শুধুই বন্দি শিবির ?
যখনই জীবনের কঠিন বাস্তবতায় তুমি, আমি, আমরা
স্বপ্নের ইতি রেখা টেনে খুঁজে নিতে চাই
জীবনের আছে কী অন্যরকম মানে ।
আমি বলবো আয়নার সামনে দাড়িয়ে প্রশ্ন করো নিজেকে
আয়নার ভেতর যে প্রতিবিম্ব টি দেখছো
হ্যাঁ এটা তুমি শুধু তুমি ।
নিজের জগৎ টাকে যখন সবার কাছ থেকে আলাদা করতে পারবে তখনই আবিষ্কার করতে পারবে
তোমার ভেতর অন্য এক তুমিকে।
জেগে আমাদের উঠতেই হবে
যতই কণ্টকময় হোক আমাদের চলার পথ,
পাড়ি দিতে হবো আমরা বদ্ধপরিকর
ক্ষণিকের তরে এসেছি আমরা এই পৃথিবীতে,
নিরাশ হবোনা আমরা জীবনযুদ্ধে
আর যাই হোক এই ধরণীর বুকে আমাদের চিহ্ন রেখে যেতে হবে।
🌹কবিতা:শূন্যতা ও পূর্ণতা
লেখক: লিয়াকত হোসাইন চৌধুরী
……………………………..
একদিন অনেক হতাশার পরে,
গেলাম পাহাড়ের কাছে, বললাম-
আমাকে তোমার মতো ধৈর্য দাও ৷
সে বললো এতো ধৈর্য তুমি বহন করতে পারবে না,
নিরাশায় কুরে কুরে খাবে ৷
গেলাম ঝর্ণার কাছে,
বললাম ঝর্ণা, তোমার কথা শোনাও,
আমি লিখবো কবিতায়।
বললো, তোমার পাতা ভিজে যাবে।
ছুটলাম সবুজ বনানীর কাছে,
চাইলাম সবুজ থাকার উপায় ৷
সে বললো আমিও তো হলুদ হয়ে ঝড়ে পড়ি।
কি আর করি ! সবাই ফেরায়,
গেলাম আকাশের কাছে, বললাম—
আমি তোমার উদারতা পেতে চাই, দেবে ?
উত্তর দিলো, এতো উদার হয়ো না যুবক,
সবাই তোমার উদারতায় আঘাত হানবে ৷
পারবে না সহ্য করতে, সে বড়ো নিদারুণ কষ্ট ৷
তবে কি আমার পাতা শূন্যই থাকবে ?
এলাম ফুলের বাগানের কাছে ৷ বললাম—
বসন্ত আমাকে, একটু প্রেম দাওনা ৷
আমি একটা প্রেমের কবিতা লিখবো,
সে বললো, প্রেমিকা পাবে কোথায় ?
এখন যে প্রেমিকার বড়ই অভাব ৷
তুমি বরং জীবনের কাছে যাও
ছুটলাম জীবনের কাছে, চিৎকার করে বললাম,
জীবন আমায় কিছু দাও,আমি লিখি
সে বললো অশেষ দিয়েছি, তুমি খুঁজে নাও ৷
ফিরে এলাম স্মৃতিচারণায় —
দেখলাম —সার দিয়ে দাড়িয়ে আছে,
আমার ভালোবাসা, সুখ, দুঃখ, ব্যর্থতারা ৷
লিখতে বসলাম, ভোর হয়ে গেলো,
মুখ তুলে তাকিয়ে দেখি খাতার পরে নবারুণ সূর্য ৷
আমার অনুভূতিরা সূর্যের আলোয় উদভাসিত,
আমি উল্লাসে ফেটে পড়লাম, এই তো পেয়েছি ৷
আমার আঙুল ছুঁয়ে তারা বললো,
পরাও ললাটিকা তোমার বর্ণমালায়,
একক কিছু চেয়ো না, আমরা সবে মিলে রই।
অবশেষে দেখলাম পূর্ণ আমার খাতা ৷৷




