লিড নিউজ

ক্রিকেট মাঠে বোমা হামলায় ৪ ক্রিকেটারের মৃত্যু

খেলা ডেস্ক: ক্রিকেট মাঠে বোমা হামলায় প্রাণ হারালেন চার ক্রিকেটার। শুক্রবার বিকেল ৫টার দিকে বোমা বিস্ফোরণে আফগানিস্তানের স্থানীয় এই ক্রিকেটাররা মারা যান। এ ছাড়া আরও ৮ থেকে ১০ জন দর্শক আহত হয়েছেন ঐ ঘটনায়। শুক্রবার ক্রিকেটররা একটা লোকাল ম্যাচ খেলতে মাঠে নেমেছিল এসময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

 

আফগানিস্তানের নানগারহার প্রদেশের দুটি জেলায় একই সময় ভিন্ন দুটি বোমা হামলা হয়। দুটি হামলাই হয়েছে ক্রিকেট মাঠে।

 

স্থানীয় একটি লিগে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা খেলছিলেন। এর মধ্যে একটি হামলায় তিন স্থানীয় ক্রিকেটারের মৃত্য হইয়েছে। আহত হয়েছেন এক জন।

 

 

অপর হামলায় মারা গেছেন অন্য আরেক ক্রিকেটার। সেখানেও ৭ থেকে ৮ জন দর্শক আহত হয়েছেন। এই বোমা হামলার সত্যতা স্বীকার করেছেন পূর্ব নানগারহার প্রদেশের গর্ভনরের মূখপাত্র আতাউল্লাহ খোগানি। এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

 

সূত্র : টাইমস অব ইসলামাবাদ

Related Articles

Back to top button