খাদিমনগরে স্হানীয় সক্ষমতা বৃদ্ধি ও কমিউনিটির ক্ষমতায়ন অবহিতকরণ সভা অনুষ্ঠিত


বিমানবন্দর থানা প্রতিনিধিঃ সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদে স্হানীয় সক্ষমতা বৃদ্ধি ও কমিউনিটির ক্ষমতায়ন (এলসিবিসিই) অবহিতকরণ সভা রোববার সকাল ১০ টায় পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়।
খাদিমনগর ইউনিয়ন পারিষদের চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ইউ/পি সচিব তপন মোজমদার এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউনিসেফ এর প্রতিনিধি সাইদ মিল্কি, সিলেট জেলা এলসিবিসিই প্রতিনিধি জয়নাল আবেদীন, ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ সিরাজুল ইসলাম, ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ শাকির মিয়া, ৪নং ওয়ার্ডের মেম্বার দেলোয়ার হোসেন দিলু, ৫নং ওয়ার্ডেরর মেম্বার মোঃ নাজিম উদ্দীন ইমরান, ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ আনছার আলী। ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ ফয়জুর রহমান, ইয়াংস্টার ক্লাবের সভাপতি মোঃ মতিউর রহমান, ইউ/পি তথ্য সেবা কেন্দ্রের পরিচালক শেখ শফিকুর রহমান, এফ আই ভি ডি বি, আই আর এসঅ পি’র প্রতিনিধি বাবলী রাণী দাশ, ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ ফুলেছা বেগম, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ হামিদা বেগম, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ নেছারুন নেছা, এসময় উপস্হিত ছিলেন মুজিব, নাছির উদ্দীন, মোছাঃ সুমি বেগম, সাদ্দাম হোসেন, সালে আহমদ,
প্রধান অতিথির বক্তব্যে কাইজার মোহাম্মদ ফারাবী বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সপ্ন ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়া, ২০৪১ সালের মধ্যে একটি মধ্যেম আয়ের দেশে পরিণত করার অঙ্গীকার নিয়ে কাজ করছি আমরা, বিশেষ করে সরকারের প্রতিনিধি ও জনগনের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি যারা রয়েছি আমরা সকলে মিলে দেশের উন্নয়নে এক যোগে কাজ করার আহবান জানান। বর্তমানে দেশে ঘূর্ণিঝড়, শীলাবৃষ্টি ও অকাল বন্যায় ক্ষতিগ্রস্হ পরিবারের পাশে এসে দাঁড়ীয়েছে সরকার জানিয়ে বলেন যাতে করে কেউ না খেয়ে থাকে সেই জন্য সিলেট জেলায় ফসল হারা মানুষের ক্ষতিগ্রস্হ ৫০ হাজার পরিরারকে ও শুধুমাএ সুনামগঞ্জে দেড় লক্ষ পরিবারকে ভিজিএফ’র চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
এ সময় তিনি অবহিতকরণ সভায় শিশুদের উন্নয়নে কাজ কার, মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চত করা, সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবহার ও নিরাপদ পানি ব্যবহার ইত্যাদি বিষয়ে উপস্হিত সকলের সাথে দীর্ঘ সময় আলোচনা করেন।




