

নিউজ ডেস্ক: চুনারুঘাট আঞ্চলিক সড়কে সিএনজির অটোরিকসার ধাক্কায় মাজু মিয়া (৪৪) নামে এক ভাঙ্গারী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে হবিগঞ্জ সদর আধুনীক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।
নিহত মাজু মিয়ার বি-বাড়িয়া জেলার নাছিরনগর উপজেলায় বলে জানা গেছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে চুনারুঘাট শহরে একটি ঘর ভাড়া নিয়ে ভাঙ্গারী ব্যবসা করে আসছিল। দুপুর বেলা সাড়ে ১২টায় ভাঙ্গারী খোড়াতে রাস্তায় বের হয়। এ সময় সরকারী কলেজ সংলগ্ন এলাকায় যাওয়া মাত্র একটি দ্রুতগামী সিএনজি তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটায় সে মারা যায়।



