লিড নিউজ

ইয়াংস্টার ক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সরকার নিবন্ধনকৃত সামাজিক সংস্হা, ইয়াংস্টার সমাজ কল্যাণ সংস্হা (গভঃরেজিঃ নং-১২৩৭/১৪) এর সভাপতি ও রোটারেক্ট ক্লাব অব সিলেট সিটির ২০১৭-১৮ রোটা বর্ষের সেক্রেটারি মোঃ মতিউর রহমানকে জড়িয়ে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিত সংবাদ প্রকাশিত হওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন এই সংস্থাটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এলাকায় কবরস্হান থেকে শুরু করে অসংখ্য জনগোষ্ঠীর উন্নয়ন করে যাচ্ছে। পাশাপাশি স্কুল কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ছাএ/ছাএীদের সংবর্ধনাসহ বিভিন্নভাবে সহযোগিতা করা হয়। তাই এই উন্নয়ন বাধাগ্রস্হ করতে একটি পরিকল্পিত কুচক্রী মহল মিথ্যা সংবাদ প্রচার করেছে বলে আমরা বিশ্বাস করি।

শনিবার সন্ধ্যায় সংস্হার কার্যালয়ে সভাপতি মোঃ মতিউর রহমানের সভাপত্বিতে সাধারণ সম্পাদক উছতার আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সহ সভাপতি এম ফখরুল ইসলাম সোহাগ, সহ সেক্রেটারি ইমরান হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক অাঃ বাছিত, আই সি টি সম্পাদক আঃ মালিক, সাংগঠনিক সম্পাদক রফিক মিয়া,সহ সাংগঠনিক জাহেদ আহমদ, অর্থ সম্পাদক মোঃ কছির মিয়া, প্রচার সম্পাদক সাইদুর রহমান, সহ প্রচার সম্পাদক কফিল উদ্দীন, নির্বাহী সদস্য সাহেদ আহমদ, নাছির উদ্দীন, সদস্য আব্দুস শহীদ, সামন আহমদ, আতিউর রহমান, আনোয়ার হোসেন, শামিম আহমদ, সাইফুল আলম, ইসলাম উদ্দীন, তামিম, রিপন আহমদ, আঃ কাদির, প্রমুখ।

Related Articles

Back to top button