লিড নিউজসিলেট

অল্পের জন্য রক্ষা পেলেন মেয়র আরিফ

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় বিমান দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষ পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২ টায় থাই এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্য রওয়ানা দেন মেয়র আরিফ।

রানওয়ে ঘুরে উড্ডয়নের পূর্বমূহুর্তে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বার বার উড্ডয়নের চেষ্টা করেও পাইলট ব্যর্থ হন। এসময় বিকট শব্দ হলে যাত্রীদের মধ্যে আতংক দেখা দেয়। প্রায় দু’ঘণ্টা এয়ারলাইন্সের প্রকৌশলী টিম উড়োজাহাজটি মেরামতের চেষ্টা করেন। এসময় উড়োজাহাজের ভেতরে যাত্রীরা আতংকে সময় কাটান। সবশেষে ফ্লাইটটি বাতিল করতে বাধ্য হন কর্তৃপক্ষ।

মেয়র আরিফের বরাত দিয়ে সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব বলেন, এয়ারলাইন্সের যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা উড়োজাহাজের ভেতরে যাত্রীরা বসে থাকেন। এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এই এয়ারলাইন্সে মেয়র আরিফ মালয়েশিয়ায় ‘এশিয়া প্যাসিফিক আরবান ফোরাম’ আন্তর্জাতিক সম্মেলন দেশে দেশে ফিরছিলেন। পরে কর্তৃপক্ষ তাদের আজ বিকেল দুইটার দিকে অন্য একটি ফ্লাইটে দেশে পাঠানোর ব্যবস্থা করে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৫ অক্টোবর) মালয়েশিয়ায় ‘এশিয়া প্যাসিফিক আরবান ফোরাম’ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ৩ দিনব্যাপী এই সম্মেলনের সমাপ্তি হয়।

Related Articles

Back to top button