লিড নিউজ

গোলাপগঞ্জের পল্লীতে অগ্নিকান্ড: লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার পল্লীতে গভীর রাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে কৃষকের খড়ের ঘর পুড়িয়ে দিয়েছে।

ঘটনাটি ঘটেছে ১৩ মার্চ (সোমবার) গভীর রাত্রে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ঘরের মালিক সাইস্তা মিয়া।

জানা যায়, ঐ দিন গভীর রাত্রে গোেলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরী গ্রামের সাইস্তা মিয়া ঠিকাদারের খড়ের ঘরে কে কারা গভীর রাতে আগুন দিলে সমস্ত টিনের চাল কাঠ ও খড়সহ সকলই পুড়ে ছাই হয়ে যায়। সাইস্তা জানান, আগুনের শব্দ শোনে তাদের ঘুম ভাঙ্গে তাদের চিৎকার শোনে আশপাশের লোক এগিয়ে এসে সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেন ততক্ষনে সমস্ত ঘর পুড়ে মাটিতে পড়ে যায়।

ধারণা করা হচ্ছে, এটা শত্রুতামলূক হতে পারে। গত বছর একই সময়ে দুর্বৃত্তরা এ ঘরেই আগুন দিয়েছিল। খবর পেয়ে স্থানীয় কালিজুরী প্রভাতী সংঘের সভাপতি রুবেল আহমদ, সহ-সভাপতি হিফজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজুসহ সংঘের সদস্যবৃন্দ দগ্ধ খড়ের ঘর দেখে আসেন।

এ ব্যাপারে সহ-সভাপতি হিফজুর রহমান জানান, যে বা যারা খড়ের ঘরে আগুন দিয়েছে সংগঠনের পক্ষ থেকে তাদেরকে খোঁজার চেষ্টা চলছে এবং ঠিকাদার সাইস্তা মিয়াকে থানায় সাধারণ ডাইরী করার পরামর্শ দেয়া হয় বলে জানা গেছে।

Related Articles

Back to top button