লিড নিউজ
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার


নিজস্ব প্রতিবেদক : মাদকসহ দুই শ্রমিককে ছাড়িয়ে আনার সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষের জের ধরে সিলেটে শনিবার সকাল ৬ টা থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সিলেটের পুলিশ কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসন ও শ্রমিকদের বৈঠকে এ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক নেতারা।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা মাইক্রোবাস শ্রমিক সমিতির সভাপতি শাহ রিপন আহমদ।
তিন শ্রমিককে আটক ও পুলিশের সাথে সংঘর্ষের জেরে গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে এ ধর্মঘটের ডাক দেয় জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
এর প্রেক্ষিতে শনিবার দুপুরে শ্রমিক নেতাদের সাথে প্রশাসনের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিলেটের জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।




