লিড নিউজ

সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

এর আগে, সকাল এগারোটায় শ্রীমঙ্গল থেকে আখাউড়াগামী মালবাহী একটি ট্রেন শায়েস্তাগঞ্জে লাইনচ্যুত হয়। এতে শায়েস্তাগঞ্জ জংশনে পারাবত ও শ্রীমঙ্গল স্টেশনে জয়ন্তিকা ট্রেন আটকা পড়ে।

পরে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে লাইনচ্যুত বগিটি উদ্ধার করেন রেলওয়ের কর্মীরা। দুপুর বারোটার দিকে পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

Related Articles

Back to top button