লিড নিউজ

সুনামগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ যুবক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় রোববার ভোর রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর সদস্যরা অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মো. আবু বক্কর সিদ্দীক (৩৬)সুনামগঞ্জ জেলার বিম্ভরপুর থানার উত্তর কাপনা গুচ্ছ গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

র‌্যাব -৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সুনামগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল সুনামগঞ্জ জেলার সদর থানার তেঘরিয়া গ্রামের মাদ্রাসার উত্তর পাকা রাস্তা থেকে আসামীকে গ্রেফতার করে। এ সময় তার সঙ্গে থাকা ২শ ৫২ বোতল অফিসার্স চয়েস ও ২১হাজার পিস পাতার বিড়ি জব্দ করা হয়।

জব্দ করা বিড়ি ও আসামীকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Related Articles

Back to top button