লিড নিউজ

ছাতকে ফ্রেন্ডস্টাফ ক্রিকেটের ফাইনাল ম্যাচ অনুষ্টিত

আজহার আলম: ছাতকে ফ্রেন্ডস্টাফ মুক্তিরগাও ক্রিকেট ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগীতা ২০১৭ এর আয়োজন করা হয়। ১৬ফেব্রুয়ারি বৃস্পতিবার ভাই ভাই স্পোর্টিং ক্লাব মুক্তিরগাও (দালানবাড়ি) বনাম তাতিকোনা স্পোর্টিং ক্লাবের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্টিত হয়। ফাইনালে তাতিকোনা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ভাই ভাই স্পোর্টিং ক্লাব মুক্তিরগাও (দালানবাড়ি) বিজয় লাভ করে। খেলার প্রথমে তাতিকোনা স্পোর্টিং ক্লাব নির্ধারিত ১৬ ওভারে খেলে ১৫৩ রান করে প্রতিপক্ষকে ১৫৪ রানের টার্গেট ছুড়ে দেয়। এর জবাবে ভাই ভাই স্পোর্টিং ক্লাব মুক্তিরগাও (দালানবাড়ি) ৩ উইকেট হাতে রেখেই ৯ওভারে জয়ের লক্ষ্যে পৌছতে সক্ষম হয়। ম্যাচ শেষে পুরস্কার বিতরন করা হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সোহাগ। বিজয়ী ভাই ভাই স্পোর্টিং ক্লাবের পক্ষে ম্যানেজার আব্দুল কাদির তালুকদারও তোফায়েল আহমেদ ট্রফি গ্রহন করেন। এসময় দু’দলের খেলোয়াড়সহ উপস্থিত ছিলেন, ছাত্র নেতা রিয়াদ আহমেদ চৌধুরী, মুস্তাক আহমেদ, ইমরান আহমেদ, বোরহান উদ্দিন, রিমন আহমেদ আরো অনেকে।

Related Articles

Back to top button