১০ হাজার টাকা মুচলেকা দিয়ে জামিন পেলেম ইমরান


মিডিয়া ডেস্ক : প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে স্লোগান দেয়ার অভিযোগে করা মামলায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও তার সহযোগী সনাতন উল্লাহর জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার অাদালতে অাত্মসমর্পণ করে জামিন চাইলে মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম ১০ হাজার টাকা মুচলেকা বন্ডে জামিন মঞ্জুর করেন।
ইমরানের অাইনজীবী প্রকাশ রঞ্জন বিশ্বাস বলেন, গত ২৬ অক্টোবর অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। ওইদিন অাদালতে হাজির না হওয়ায় তার জামিন বাতিল হয়। অাজ অাত্মসমর্পণ করে জামিন চাইলে অাদালত তা মঞ্জুর করেন।
জানা যায়, ২৮ মে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল নিয়ে যায় গণজাগরণ মঞ্চের কর্মীরা। ভাস্কর্য নিয়ে অপরাজনীতির প্রতিবাদে করা ওই মশাল মিছিলের নেতৃত্ব দেন ইমরান এইচ সরকার।
তার সহযোগী সনাতন উল্লাহ মিছিলের স্লোগান দেন।
স্লোগানে প্রধানমন্ত্রীকে কটূক্তি করা হয়— এই অভিযোগে গত ৩১ মে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে মামলাটি করেন ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী। আদালত মামলাটি আমলে নিয়ে ১৬ জুলাইয়ের মধ্যে তাকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেন।




