লিড নিউজসিলেট

কবি মুহিত চৌধুরীর জন্মদিনে সিলেটমিডিয়া পরিবারের শুভেচ্ছা

ফাহাদ মারুফ: সিলেট অনলাইন প্রেসক্লাব-এর প্রতিষ্ঠাতা সভাপতি, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিকসিলেট ডটকম ও মাসিক বিশ্ববাংলার সম্পাদক কবি মুহিত চৌধুরীর জন্মদিনে শুভেচ্ছা জানালো সিলেটমিডিয়া ডটকম’র পরিবার।
রবিরার (২ নভেম্বর) সিলেট অনলাইন প্রেসক্লাবে সভাপতির নিজ কক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট মিডিয়ার বার্তা সম্পাদক ফাহাদ মারুফ।

সিলেটমিডিয়া ডটকমের প্রধান সম্পাদক মিসবাহ মনজুর শুভেচ্ছা বার্তায় জানান, সিলেট অনলাইন প্রেসক্লাব-এর প্রতিষ্ঠাতা সভাপতি, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিকসিলেট ডটকম ও মাসিক বিশ্ববাংলার সম্পাদক কবি মুহিত চৌধুরীর জন্মদিনে দোয়া ও ভালোবাসা জানান, এবং উনার নেক হায়াত ও দীর্ঘায়ু কামনা করেন।
তিনি আরো বলেন, কবি মুহিত চৌধুরী একজন সৎ ও সাদামনের মানুষ। আগামীর দিনগুলো যেন সুন্দর ও সাবলীল হয় উজ্জল হয়, এই কামনা রইল।

 

উল্লেখ্য: কবি মুহিত চৌধুরী একাধারে একজন লেখক, সাংবাদিক,কবি, গীতিকার, ও নাট্যকার। তিন দশকের বেশি সময় ধরে যুক্ত আছেন লেখালেখির সাথে। স্কুলজীবনে তিনি লিখেছেন দু’টি বই। এ পর্যন্ত ১২টি বই প্রকাশিত হয়েছে তাঁর।

বাংলাদেশ বেতার, সিলেটের একজন প্রসিদ্ধ গীতিকার ও নাট্যকার তিনি। এ পর্যন্ত চার শতাধিক গান লিখেছেন। তাঁর লেখা গানগুলো নিয়ে ২০১০ সালে প্রকাশিত হয় ‘পাখি গেলে পোকার বাস’ শিরোনামে গীতি সংকলন।

এছাড়া বেতার ও টিভিতে অর্ধ শতাধিক নাটক প্রচারিত হয়েছে তাঁর। পেশায় একজন সাংবাদিক তিনি। সিলেটে অনলাইন সাংবাদিকতার পথিকৃৎ বলা হয় তাকে। যুক্তরাষ্ট্রে থাকাকালিন ‘শিকড়’ নামক একটি ম্যাগাজিন প্রকাশ করতেন তিনি। ২০১১ সালে ‘দৈনিকসিলেট ডটকম’ নামে একটি অনলাইন পত্রিকা প্রতিষ্ঠা করেন। ২০১৪ সালের ৮ জুলাই প্রতিষ্ঠা করেন সিলেট অনলাইন প্রেসক্লাব।
১৯৯৫ সালে মানবতাবাদী কবিতা লিখে যুক্তরাষ্ট্রের ’দ্যা ন্যাশনাল লাইব্রেরী অব পোয়েট্রি’ থেকে এডিটর চয়েজ এওয়ার্ড পান।

মুহিত চৌধুরী ১৯৬০ সালের ২রা নভেম্বর সিলেটের বিয়ানীবাজার উপজেলার চক্রবাণী গ্রামে তিনি জন্মগ্রহন করেন। দশম শ্রেণীর ছাত্র থাকাকালে লেখেন গল্পের বই ’আঁখি ভরা জল’ এবং নাটক ’প্রতিশোধ নেব না’।

কবি মুহিত চৌধুরীর প্রকাশিত গ্রন্থ গুলো হচ্ছে প্রতিশোধ নেব না (নাটক), সানাই কথা বললো না (কবিতা), নির্লেজ্জর লজ্জা (কবিতা), আমেরিকায় বাংলা সাহিত্য ও সংস্কৃতি (গবেষণা), যদি ভালোবাসা মরে যায় (কবিতা), সহজ হজ্জ্ব গাইড(ধর্ম বিষয়ক), ফিরে আসা (উপন্যাস), কসম সিনাই পর্বতের (কবিতা), পাখি গেলে পোকার বাস (গীতি সংকলন)।
বাংলাদেশে অনলাইন সাংবাদিকতা, এইঘর এই মন (উপন্যাস)

Related Articles

Back to top button