লিড নিউজ

সিলেট সিক্সার্স সমর্থকদের বিক্ষোভ মিছিল

স্পোর্টস ডেস্ক :: আম্পায়ারের ভুল ও বিপিএল গভর্নিং বডির উদাসীনতার অভিযোগ এনে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট সিক্সার্স সমর্থকরা।

মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বিক্ষোভ মিছিলটি সিলেট নগরীর মেডিকেল এলাকা থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে এসে বিক্ষোভ সমাবেশে জড়ো হয়। বিক্ষোভকারীদের অনেকে রাস্তায় শুয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

এসময় মিছিল থেকে বিপিএলে আম্পায়ারের স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানানো হয়। এছাড়া ম্যাচ পরিচালনায় গভর্নিং বডির উদাসীনতার বিষয়ে ক্ষোভ প্রদর্শন করেন সিলেট সিক্সার্স সমর্থকরা।

সিলেট সিক্সার্সের ম্যানেজমেন্ট কমিটির সদস্য এ কে লায়েকের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন সোহেল, শাহীন, দেলোয়ার, পলাশ, শাওনসহ শতাধিক বিক্ষুব্ধ সমর্থক।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে বিপিএল-এর সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্সের ম্যাচে ৭ বলে এক ওভার করে সিলেট সিক্সার্স।

Related Articles

Back to top button