লিড নিউজ

প্রত্যেক শিক্ষার্থীকে দেশ গঠনের জন্য সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে : অর্থমন্ত্রী

এসবিএন: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, প্রত্যেক শিক্ষার্থীকে তাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যত দেশ গঠনের জন্য সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

তিনি বুধবার সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের উদ্যোগে ২০১৪-১৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক মো. মতিউর রহমানের সভাপতিত্বে ও জেলা পরিষদের সহকারী প্রকৌশলীর পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. এ.কে আব্দুল মোমেন, জেলা প্রশাসক জয়নাল আবেদীন, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান একেএম গোলাম কিবরিয়া তাফাদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পরিমল সিংহ।

পরে অর্থমন্ত্রী ৪৬২টি জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সাড়ে ১২ লক্ষ টাকার চেক বিতরণ করেন।

Related Articles

Back to top button