লিড নিউজ

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর দারুণভাবেই জমে উঠেছে। প্রথম স্থানেই আছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। যাদেরকে সরিয়ে তারা এ স্থান দখল করেছে সেই ঢাকা ডায়নামাইটস আছে ২ নম্বরে। তবে এক ম্যাচ কম খেলেই ঢাকার সমান ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে খুলনা টাইটানস।

আবার প্রথম তিন ম্যাচের সেই জয়ের সাথে একটি পরিত্যাক্ত ম্যাচ নিয়ে চারে আছে সিলেট সিক্সার্স। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে রংপুর আছে পাঁচে।  ২৪ টি ম্যাচ এর মধ্যে শেষ। সেরা চারের লড়াইয়ে এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় আছে ৫টি দল। তবে ছয় নম্বরে থাকা রাজশাহী কিংসও ছেড়ে দেওয়ার পাত্র নয়।

গত আসরে বিপিএলের মাঝপথে ঠিক এমন সময় পয়েন্ট তালিকার তলানিতেই ছিল দলটি। এরপর তারাই খেলেছিল ফাইনাল। পয়েন্ট তালিকার তলানিতে থাকলেও গোনায় ধরতেই হচ্ছে চিটাগং ভাইকিংসকে। কারণ পরবর্তী চারটি ম্যাচ তারা খেলবে ঘরের মাটিতে। তাই যে কোন সময় ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে দলটি।

এবার তাহলে এক নজরে দেখে নিন বিপিএলের সিলেট-ঢাকা পর্বের শেষে পয়েন্ট টেবিলের অবস্থাটা কি?

Untitled-1 copy_12

 

Related Articles

Back to top button