লিড নিউজ

দেওয়ান ফরিদ গাজীর ৭ম মৃত্যুবার্ষিকী আজ

ডেস্ক রিপোর্ট : আজ রোববার সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর ৭ম মৃত্যুবার্ষিকী । মুক্তিযুদ্ধের সময় উত্তর পৃর্বাঞ্চলীয় রণাঙ্গনের ৪ ও ৫ নম্বর সেক্টরের বেসামরিক উপদেষ্ঠা ছিলেন তিনি।

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের  উদ্যোগে বিভিন্ন  কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির  মধ্যে রয়েছে দুপুর সাড়ে ১২টায় মাজার জিয়ারত ও  শ্রদ্ধার্ঘ নিবেদন, বাদ জোহর  হজরত শাহজালাল (রহ,) দরগাহ মসজিদ প্রাঙ্গণে  মিলাদ ও দোয়া মাহফিল এবং বিকেল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং  সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং মরহুম দেওয়ান ফরিদ গাজীর শুভাকাঙ্খি ও অনুসারীদের এতে অংশ নেয়ার আহবান জানিয়েছেন স্মৃতি সংসদের আহবায়ক ও  বাংলাদেশ  আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও স্মৃতি সংসদের সদস্য সচিব দেওয়ান ফরিদ গাজীর সুযোগ্য সন্তান গাজী মো. শাহ নেওয়াজ (মিলাদ গাজী)।

১৯২৪ সালের ১ মার্চ হবিগঞ্জ জেলায় নবীগঞ্জ থানার দেবপাড়া গ্রামে দেওয়ান ফরিদ গাজীর জন্ম। তাঁর পিতা দেওয়ান মোহাম্মদ হামিদ গাজী ছিলেন দিনারপুর পরগণার জমিদার। ফরিদ গাজী হযরত শাহজালাল মুজাররদ-ই-ইয়েমেনীর (র) সফরসঙ্গী হযরত তাজউদ্দিন কোরেশীর (র) ১৬তম বংশধর।

দেওয়ান ফরিদ গাজী ২০১০ সালের ১৯ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। তাঁকে সিলেটে হযরত শাহজালালের (র) মাযার সংলগ্ন কবরস্থানে সমাহিত করা হয়।

Related Articles

Back to top button