লিড নিউজ

জয়ের অপেক্ষায় সিলেট

নিজস্ব প্রতিবেদকঃ জয়ের পথে এগুচ্ছে সিলেট সিক্সার্স। উপুল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচারের দুর্দান্ত ব্যাটিংয়ে ৯ অভারে কোন উইকেটের পতন ছাড়াই দলের অর্জন দাড়িয়েছে ৭৬ রান। তার মাঝে ফ্লেচার ৪৬ ও থারাঙ্গা ৩০ রানে অপরাজিত রয়েছেন।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে সিলেট সিক্সার্সকে ১৩৭ রানের লক্ষ ছুড়ে দিয়েছিলো ঢাকা ডায়নামাইটস। কুমার সাঙ্গাকারার ৩২, এভিন লুইসের ২৬ ও সাকিবের ২৩ রানের উপর ভর করে এ লক্ষ দাড় করিয়েছিলো ঢাকা।

বোলিংয়ে নাসির হোসেন, আবুল হাসান ও লিয়াম প্লাঙ্কেন্ট প্রত্যেকে সিলেটের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন।

Related Articles

Back to top button