লিড নিউজ

জৈন্তাপুরে ভ্যান চালকের লাশ উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি: নিখোঁজের ২দিন পর সিলেটের জৈন্তাপুরে পুকুর হতে ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকাল অনুমান ১০টায় ঘাটেরছটি আইসক্রীম ফ্যাক্টরির কাছে পুকুরের মধ্যে নিখোঁজ হারুন রশিদের লাশ দেখতে পেয়ে ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ কে জানান স্থানীয় জনতা।
চেয়ারম্যান বিষয়টি তাৎক্ষনিক ভাবে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল করিবকে জানালে দুপুর ১২টায় অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে।
এসময় সৌদীআবর প্রবাসী সফি উল্লাহর নির্মানাধীন ভবনের কেয়ার টেকার আব্দুল জলিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
নিহত ব্যক্তি হল হরিপুর উত্তর বাগেরখাল গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে হারুনুর রশিদ(২০) ।
জানা যায়- গত ৭এপ্রিল হারুন ভ্যান গাড়ী চালিয়ে রাত্রী যাপনের জন্য সৌদী আবর প্রবাসীর নির্মাণাধীন ভবনে আসে, এর পর হতে হারুন নিখোঁজ হয়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করেন।
এবং তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ হতে অভিযোগ পেলে মামলা হিসাবে রের্কড করা হবে।

Related Articles

Back to top button