লিড নিউজ
দক্ষিণ সুরমায় ইয়াবাসহ র্যাবের হাতে আটক ১


ডেস্ক রিপোর্ট :: দক্ষিণ সুরমার পিরোজপুর বাজার সংলগ্ন নাভানা সিএনজি ফিলিং ষ্টেশনের সামনে থেকে ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে র্যাব।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়। আটক কয়েছ আহম্মদ (৪৮) দক্ষিণ সুরমার পিরোজপুরের মৃত ময়না মিয়ার ছেলে। তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ৯ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি ল্বউব উদ্দিন চৌধুরী।



