লিড নিউজসিলেট

নগরীর আম্বরখানা থেকে বিদেশি সিগারেটসহ এক চোরাকারবারী আটক

সিলেটমিডিয়াডেস্ক।।  সিলেট নগরীর আম্বরখানা বড়বাজার এলাকা থেকে বিদেশি সিগারেটসহ এক চোরাকারবারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের সময় গোয়েন্দা পুলিশের এসআই সারোয়ার হোসেন ভুইয়া, এসআই শাওন মাহমুদ নিপু, এএসআই আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই চোরকারবারীকে আটক করা হয়।

আটককৃত সামছুল হক (৪৭) সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর রেলপাড়ার মৃত বরকত উল্লাহর ছেলে।

তার কাছ থেকে ভারতীয় চোরাই ৪০ হাজার শলাকা জেট স্পেশাল ফিল্টার সিগারেট উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা।

Related Articles

Back to top button