

গোয়াইনঘাট প্রতিনিধি : জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রিফাত আহমদ (১৯) ঢাকার শাহজাহানপুর এলাকার আবু সাইদের ছেলে ও ঢাকা সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
শনিবার দুপুরে জাফলং জিরো পয়েন্টে পিয়াইন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
সিলেট টুরিস্ট পুলিশের ওসি আব্দুন নুর জানান, কয়েকজন বন্ধুর সাথে দুপুরে জাফলং বেড়াতে আসেন রিফাত। দুপুরে জিরো পয়েন্টে গোসল করতে নামলে চোরাবালিতে আটকে যান তিনি। দুপুর আড়াইটার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। রিফাতের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা এলে লাশের ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।




