লিড নিউজ

নগরীর আল্লাহু পয়েন্টে কার চাপায় পথচারী নিহত

ডেস্ক রিপোর্ট : নগরীর শাহী ঈদগাহ এলাকায় দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহী ঈদগাহ-জেল রোড সড়কের আল্লাহু পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম (৫৫)শাহী ঈদগাহ এলাকার ৭৬/এ নম্বর বাসার লাল মিয়ার স্ত্রী। এসময় তিন পথচারীও আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এঘটনায় প্রাইভেট কারের চালককে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান- সন্ধ্যায় শাহী ঈদগাহ এলাকায় কালো রঙের একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আনোয়ারা বেগম নামের এক পথচারী নারীকে চাপা দেয়। আনোয়ারা বেগমকে ধাক্কা দিয়ে সড়কের পাশের শামীম মটর নামের একটি ওয়ার্কশপে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যান। এবং আরো তিনজন আহত হয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। এ ঘটনায় প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। এছাড়া চালক এম. কিবরিয়া আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

Related Articles

Back to top button