লিড নিউজ

পাঁচ বছরের শিশু ধর্ষণ: ধর্ষক গ্রেফতার

মোস্তাক আহমেদ মনির : জামালপুরের সরিষাবাড়ীতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করেছে পঞ্চাশোর্ধ বয়সের এক লম্পট। বৃহস্পতিবার রাতে উপজেলার আওনা ইউনিয়নের ঢুরিয়ারভিটা গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই ধর্ষক আবদুর রহমান সেতুকে (৫৫) আটক করেছে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সুত্র জানায়, ঢুরিয়ারভিটা গ্রামের ওই শিশুকে প্রতিবেশি দাদা আব্দুর রহমান সেতু বৃহস্পতিবার রাতে সুকৌশলে তার বসতঘরে নিয়ে যায়।

পরে ভয় দেখিয়ে শিশুটির মুখে চেপে গুজে দিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে তারাকান্দি তদন্ত কেন্দ্রের এসআই আফতাব উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করে।

সরিষাবাড়ী থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, ‘রাতেই অভিযান চালিয়ে ধর্ষক আব্দুর রহমান সেতুকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।’

Related Articles

Back to top button