লিড নিউজ
আখালিয়ায় টিলা কাটার দায়ে প্রবাসীকে ৫ লাখ টাকা জরিমানা


নিউজ ডেস্ক: সিলেট নগরীর আখালিয়াস্থ সোনালী আবাসিক এলাকার যুগীপাড়ায় টিলা কাটার দায়ে হুমায়ুন কবির নামের এক যুক্তরাজ্য প্রবাসীকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকেলে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবির নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এই জরিমানা করা হয়।
তিনি জানান, অবৈধভাবে এস্কেভেটর দিয়ে নিজ মালিকানার টিলা শ্রেণির জমিতে টিলা কাটার সংবাদে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে যুক্তরাজ্য প্রবাসী হুমায়ুন কবির চৌধুরীকে ৫ লাখ টাকা জরিমানা; অনাদায়ে দুই মাসের কারাদ- প্রদান করা হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।’
পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় টিলা ও পাহাড় কাটা প্রতিরোধে সকলকে এগিয়ে আহ্বান জানান তিনি।



