লিড নিউজ

এবার সমকামিতায় বাংলাদেশি নায়ক নায়িকারা

বিনোদন ডেস্ক: প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার ও অভিনেতা আরশাদ আদনান বহুমাত্রিক পরিচয়ে পরিচিত হলেও তিনি মিডিয়ায় ক্যারিয়ার শুরু করেন নাটক প্রযোজনার মাধ্যমে। এরপর তিনি পরিচিতি পান অভিনেতা হিসেবে। বিশেষ করে তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বিগ বাজেটের নাটক নির্মাণ করে আলোচনায় আসেন এই তরুণ প্রযোজক।

সফলতার সঙ্গে নাট্যাঙ্গন দাপানোর পর চলচ্চিত্র প্রযোজনায় সফল তিনি। কিছুদিন আগে তার প্রযোজিত ‘সুলতানা বিবিয়ানা’ ছবিটি মুক্তি পেয়েছে। এ ছবির মাধ্যমে চলচ্চিত্র প্রযোজক হিসেবেও সফলতার মুখ দেখেছেন।

সাহসী, একরোখা কিছুটা তেজী হিসেবেও শোবিজে পরিচিত তিনি। হরহামেশাই গান ম্যান নিয়ে ঘোরাফেরা করেন তিনি। চলচ্চিত্র সমিতির নির্বাচনে গান ম্যান নিয়ে শোডাউনের কারণে সংবাদ শিরোনামে এসেছিলেন আদনান।

এবার আলোচনায় আসলেন ঢাকাই মিডিয়াতে সমকামিতা বৃদ্ধি পাচ্ছে এমন মন্তব্য করে। আরশাদ আদনান বললেন, ‘মিডিয়াতে সমকামিতা খুব বেশী এন্ট্রি করেছে। আর এটা হচ্ছে ইয়াবা থেকে। এই ইয়াবার আসক্তি থেকে সমকামিতায় হারিয়ে যাচ্ছে অনেকে। আমি দশটা নায়িকা এবং দশটা নায়কের নাম জানি যারা সমকামিতায় বিশ্বাসী।

যদিও তিনি গোপনীয়তা রক্ষার স্বার্থে তাদের নাম প্রকাশ করেননি। কিন্তু তার এমন বক্তব্যের জের ধরে মিডিয়ার অনেকেই তার সাথে সহমত পোষণ করেছেন।

এদিকে মিডিয়ায় মিডিয়ার প্রডিউসাদের ব্ল্যাকমানি ইস্যু এবং সেক্সচুয়ালিটি নিয়ে আরশাদ আদনান বললেন, ‘বাইরে থেকে কিছু প্রডিউসার আসে, তারা ২/৩ টা নাটক বাইরে গিয়ে বানায়। তাদের উদ্দেশ্য করেই বলতে চাই, তাদের ব্ল্যাকমানি বা তাদের মহিলাবৃত্তির কারণে এই ধরণের অপবাদের জন্ম। আমাদের যে নেই তা বলছি না। আমাদেরও আছে। এটা পার্ট অফ ইন্ডাষ্ট্রি।

Related Articles

Back to top button