লিড নিউজ

বার্ষিক পরীক্ষায় স্কুলের শিক্ষক অনুপস্থিত ডিউটিতে মাদ্রাসার শিক্ষক

মুজাহিদুল ইসলাম সর্দার, দিরাই প্রতিনিধিঃ দিরাই উপজেলার ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য বার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক হুমায়ুন কবির কর্তৃপক্ষকে না জানিয়ে বদলী হিসেবে পাশ্ববর্তী হায়দরিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক নজরুল ইসলামকে দিয়ে বার্ষিক পরীক্ষার ডিউটি করানোর খবর পাওয়া গেছে।

রোববার ইংরেজি ২য় পত্র বিষয়ে পরীক্ষা  চলাকালীন দায়িত্ব পালন করার কথা ছিল বিজ্ঞান শিক্ষক হুমায়ুন কবিরের কিন্তু পরীক্ষার সময় হলেও বিদ্যালয়ে উক্ত শিক্ষক উপস্থিত না থেকে মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলামকে দিয়ে বার্ষিক পরীক্ষার ডিউটি করিয়েছেন। এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গবেন্দু রঞ্জন রায় বলেন আমি পাঠ্য বই সংগ্রহের জন্য উপজেলা সদরে এসেছি তাই বিষয়ে জানিনা যদি এ বিষয়টি সত্য হয় তবে সংশিষ্ট শিক্ষকের বিরুদ্ধে আইনানুগব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে। তিনি ছুটিতে আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন উক্ত শিক্ষক আমাকে লিখিত কিংবা মৌখিক কিছুই জানাননি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহ আমল জানান বার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক হুমায়ুন কবির কর্তৃপক্ষকে না জানিয়ে কিভাবে অন্য প্রতিষ্ঠানের শিক্ষক দিয়ে বার্ষিক পরীক্ষার ডিউটি করিয়েছেন তা খতিয়ে দেখা হবে।কয়েকজন ছাত্র ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে জানায় মাদ্রাসার শিক্ষকের কাছে আমাদের বিদ্যালয়ের অনেক ছাত্র ছাত্রী প্রাইভেট পড়ে তাই
তাদেরকে সাহায্য করতে আজ ইংরেজি ২য় পত্রের পরীক্ষায় তিনি এসেছেন আমরা এই বিষয় আমাদের অভিভাবকের কাছে জানিয়েছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হুসেন জানান এই বিষয়টি এলাকার অনেকেই ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা জানিয়েছেন আমি বিষয়টি খতিয়ে দেখবো।ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক হুমায়ুন কবিরকে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন এখানে সমস্যার কি আছে কাজ হলেই তো হয়।

হায়দরিয়া দাখিল মাদ্রাসার সুপার কামরুল ইসলাম জানান আমাদেও  প্রতিষ্ঠান খালি রেখে কিভাবে নজরুল ইসলাম অন্য প্রতিষ্টানে পরীক্ষার ডিউটি করেন তা আমি জানিনা।

হায়দরিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি রুহুল আমিন তালুকদার জানান আমি বিষয়টি শুনে মাদ্রাসা গিয়ে শিক্ষক নজরুল ইসলামকে না পেয়ে শিক্ষক হাজিরায় অনুপস্থিত দিয়ে রেখেছি এবং এ বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হুসেনকে জানিয়েছি।

Related Articles

Back to top button