লিড নিউজ

রাগিণী এমএমএসের নতুন উত্তেজক ভিডিও ভাইরাল (ভিডিও)

বিনোদন ডেস্ক : একতা কাপুরের ওয়েব সিরিজ ‘রাগিণী এম এম এস রিটার্ন’ অনেকবার এসেছে সংবাদের শিরোনামে। প্রথমে এর পোস্টার, তারপর রিয়া সেনের উত্তেজক ছবি ও ভিডিও প্রকাশের পর এবার এই সিরিজের মূল অভিনেতা অভিনেত্রীর যৌন উত্তেজক ভিডিও ভাইরাল হলো। আর পাত্র-পাত্রীরা হলেন কারিশমা শর্মা ও সিদ্ধার্থ গুপ্তা।

সম্প্রতি ভিডিওটি টুইটারে শেয়ার করেছে টিম বালাজি। ইতোমধ্যে সেই ভিডিও ভাইরাল। নেট দুনিয়ায় আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে ভিডিওটি।

ভিডিওতে দেখানো হয়েছে, একটি ঘরে কারিশমা ও সিদ্ধার্থ রোমান্স করছেন। আলো আঁধারি পরিবেশ। দুজনের শরীরে পোশাক সামান্য। অন্তরঙ্গ দৃশ্যে ধরা দিয়েছেন ক্যামেরার সামনে। লিপ্ত হয়েছেন উষ্ণ চুম্বনে। আগামী ১৯ তারিখ থেকে সম্প্রচারিত হবে এই ওয়েব সিরিজ।

উল্লেখ্য, ওয়েব সিরিজটির গল্প একটি কলেজকে নিয়ে। কলেজে একের পর এক খুন হচ্ছে। তা নিয়ে আতঙ্কে রয়েছে ছাত্র ছাত্রীরা। কলেজে একটি ঘর দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। সেই ঘরটি ঘিরে সন্দেহ রয়েছে শিক্ষার্থীদের মনে।

এই প্রেক্ষাপটে ছাত্রী রাগিণীর সঙ্গে অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। এক নারী ছায়ামূর্তি দেখতে পায় সে। সেই ছায়ামূর্তির পিছু ধাওয়া করে রাগিণী। সে কে, কেন এমন করছে জানতে আগ্রহ তার। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে একটি এমএমএসের। এতে একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে আছেন অভিনেত্রী রিয়া সেন।

( তথ্যসূত্র: ডিএনএ)

Related Articles

Back to top button