লিড নিউজ

কানাইঘাটে এলডিপির ত্রাণ সামগ্রী কেড়ে নিল আওয়ামীলীগ

আজ ২০ জুলাই ২০২১ তারিখে কানাইঘাটের বিশিষ্ট সমাজসেবী ও লিবারেল ডেমোক্রোটিক পার্টির কর্মী মো.আব্দুন নুর এবং তাঁর সহযোগীদের হাত থেকে আওয়ামীলীগ ক্যাডার সায়েমের কর্মীরা ত্রাণ সামগ্রী লুট করে নিয়ে যায়।

জানা যায়, মো.আব্দুন নুর এবং এলডিপির কর্মী মিসবাহ, মামুন, ইমন ৬টি পুশকোর্টে করে কানাইঘাট বস্তির দিকে প্রবেস করতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় আওয়ামীলীগ নেতা সায়েমের নেতৃত্বে ছাত্রলীগ কেডাররা মো.আব্দুন নুরের এবং তাঁর সহকর্মীদের উপর আক্রমণ করে ত্রাণ লোট করে নিয়ে যায়। 

এ ব্যাপারে জানতে চাইলে ঝিংগাবারি ইউনিয়নের আব্বাস উদ্দিন ঘটনার নিন্দা জ্ঞাপন করে বলেন,  আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, মো.আব্দুন নুর দীর্ঘদিন ধরে এলাকার  অসহায়দের পাশে দাঁড়িয়ে সমাজসেবা করে আসছে। মো.আব্দুন নুর  ত্রাণ বিতরণের যে উদ্যোগ নিয়েছিল, তা খুবই প্রশংসনীয় উদ্যোগ। স্থানীয় চেয়ারম্যেন- আওমিলীগ কর্তৃক এলডিপি কর্মীদের উপর হামলা এবং তাদের কাছ থেকে গরীবদের ত্রাণ লুট করার সাথে জড়িতদের শাস্তি দাবী করেন।

এ ব্যাপারে কানাইঘাট থানার ডিউটিরত  অফিসারকে ফোন দিলে তিনি ঘটনা তদন্ত করবেন বলে সিলেট মিডিয়াকে জানান।

Related Articles

Back to top button