লিড নিউজ

মিয়াদ হত্যার প্রতিবাদে শুক্রবার ও শনিবারের কর্মসূচি

নিউজ ডেস্ক : টিলাগড়ে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে ছুরিকাঘাতে নিহত ছাত্রলীগকর্মী ওমর আহমদ মিয়াদ খুনের ঘটনায় প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।

বুধবার থেকে শুরু হওয়া টানা ৪ দিনের কর্মসূচি আগামীকাল শনিবার সমাপ্ত হবে। তৃণমূল ছাত্রলীগের ব্যানারে সিলেট ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু বলয়ের নেতাকর্মীরা এসব কর্মসূচি পালন করছে।

আজ শুক্রবার বাদ জুম্মা নিহত ওমর আহমদ মিয়াদের রুহের মাগফিরাত কামনা করে শাহজালাল (র.) মাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। আর আগামীকাল শনিবার সকাল ১০টায় সিলেটের তৃণমূল ছাত্রলীগের উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী।

সিলেট জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও সঞ্জয় চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার নিহত মিয়াদের মরদেহ নিয়ে নগরীর চৌহাট্টা এলাকায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

Related Articles

Back to top button