লিড নিউজ

এয়ারপোর্ট বাইপাস সড়ক চলাচলের অযোগ্য: তীব্র যানজটে চরম ভোগান্তিতে জনগণ

মোঃ মতিউর রহমান : সিলেট এয়ারপোর্ট বাইপাস সড়কে আবারও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কে বড় বড় গর্তের কারণ প্রতিদিন লেগে থাকে তীব্র যানজট।সড়কটিতে বর্তমানে মহাসড়কে উন্নতি করনের কাজ চলছে। কর্মকতাদের তদারকীর অভাবে ভেঙ্গে পড়েছে এ অঞ্চলের মানুষের একমাত্র যোগাযোগব্যবস্থা। বৃষ্টির পানিতে সড়কটি ভেঙ্গে যাওয়ায় নতুন করে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। যার কারণে বেশির ভাগ সময়ে বন্ধ হয়ে পড়ে এ সড়কটি। এ সব বড় বড় গর্তে পাথর বুঝাই ট্রাকের চাকা ধেবে যায় গর্ত থেকে এ সব ট্রাক তুলতে অনেক সময় লাগে যার ফলে উভয় পাশে আটকা পড়ে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, সাহেবের বাজার, সালুটিকর সহ বিভিন্ন উপজেলা গামী ছোট বড় শত শত যানবাহন,

বিশেষ করে এয়ারপোর্ট বাইপাস সড়কের প্রবেশ পথ সিলেট ক্লাবের এর সামনে আজ রবিবার থেকে দুটি ট্রাক গর্তের মধ্যে পড়ে যাওয়ায় সড়কের দু পাশে আটকা পড়েছে অসংখ্য ছোট বড় যানবাহন। সড়কের বেহাল দশা এবং ট্রাকের দীর্ঘ সারির জন্য সৃষ্ট যানজটের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করছে। দীর্ঘ দিন থেকে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ যেন নিত্যদিনের সংঙ্গী হয়ে উঠেছে।

যে কারণে প্রতিনিয়ত বন্ধহয়ে যায় সড়কটি, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তীব্র যনাজট লেগে থাকে, ফলে উভয় পাশে আটকা পড়ে অসংখ্য গাড়ী, এ সময় জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ থেকে শুরু করে রোগি সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা সব চেয়ে বেশি সমস্যার মধ্যে পড়েন। এসময় তীব্র যানজটের কারণে কেউ কেউ কয়েক কিলোমিটার পায়ে হেটে এয়ারপোর্ট প্রধান সড়কে এসে অন্য যানবাহনে করে গন্তব্য চলে যান। সিলেট সদর উপজেলার আংশিক এলাকা সাহেবের বাজার, ধুপাগুল সহ কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট উপজেলার মানুষ সব চেয়ে বেশি ভুক্তভূগি হচ্ছেন। সিলেটগামী পাথর বোঝাই ট্রাক সড়কে দাঁড় করানোর কারণে দীর্ঘ লম্বা যানজট সৃষ্টির অন্যতম কারণ। প্রতিদিন বিকাল ৫ টার পরে শহরে ট্রাক প্রবেশের অনুমতি থাকায় এর আগ পর্যন্ত বাইপাস সড়কের উপর ট্রাকের দীর্ঘ লম্বা সারি থাকে, যে কারণে সড়কটি সরু হয়ে যাওয়ায় যান চলাচলে বিপওি ঘটে।

খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেন জানান আমরা গত ২৭ মে ধুপাগুল শহীদ মিনার পয়েন্টে একটি সমাবেশের মাধ্যমে বলেছিলাম সাধারণ জনগনের ভোগান্তি যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে দ্রুত কাজ করার আহবান জানানো হয়েছিল ঠিকাদরী প্রতিষ্ঠানকে। কিন্তু তারা এই কথা বেশি দিন রাখেতে পারেনি। সড়কটিতে আবারও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ না করায় জন সাধারণের সব চেয়ে বেশি সমস্যা হচ্ছে, নতুন করে বিভিন্ন স্হানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ার কারণে কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ থেকে আসা পাথর বোঝাই ট্রাক সহ অন্যান্য শত শত যানবাহন প্রতিদিন আটকা পড়ে। আমি নিজে ও প্রায় দিন কয়েক কিলোমিটার পায়ে হেটে এসে অফিস করতে হয় বলে তিনি জানান।

এ বিষয়ে জানতে চাইলে প্রজেক্ট পরিচালক আবু হানিফ তিনি তীব্র যানজটের কথা স্বীকার করে জানান একই সময়ে বিভিন্ন জায়গায় সড়কটির কাজ চলছে। আমরা দিন রাত কাজ করে যাচ্ছি বিশেষ করে সিলেটে প্রচুর পরিমাণে বেশি বৃষ্টি হওয়ার কারণে নতুন করে তৈরী করা সড়কটি ভেঙ্গে যায়। যার ফলে যানজট লেগে থাকে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এ সমস্যা সমাধানের জন্য। সিলেট ক্লাবের সামনে দুটি ট্রাক গর্তের মধ্যে পড়ে যাওয়ায় যে যানজট লেগেছে সেখানে সড়ক মেরামতের কাজ চলছে।

Related Articles

Back to top button