লিড নিউজ

সিলেট চেম্বারের র‌্যালি আজ

সিলেটমিডিয়াডেস্ক: সিলেট শহরকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জিন্দাবাজার পয়েন্ট থেকে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন সোমবার বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

এ লক্ষ্যে অনুষ্ঠিতব্য র‌্যালীতে অংশগ্রহণের জন্য বেলা আড়াইটায় জিন্দাবাজার পয়েন্টে উপস্থিত থাকার জন্য দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে সভাপতি খন্দকার সিপার আহমদ সর্বস্তরের ব্যবসায়ী, সিলেট চেম্বারের সদস্য, বিভিন্ন মার্কেট ও প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

Related Articles

Back to top button