লিড নিউজ

বানিয়াচঙ্গে ৩ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : বানিয়াচঙ্গের আমীর খানিতে তাসলিমা আক্তার বুলু (৩০) নামে তিন সন্তানের জননী গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে ওই এলাকার মতিউর রহমানের স্ত্রী। গত শুক্রবার রাত ১টার দিকে তার স্বামী মতিউর রহমান তাকে ঘরের তিরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বানিয়াচং থানায় খবর দিলে গতকাল শনিবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। জানা যায়, প্রতিদিনের ন্যায় গত শুক্রবার রাতে ও মহিবুর রহমান ও তার স্ত্রী বুলু রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিল। রাত ১টার দিকে মহিবুর রহমানের ঘুুম ভাঙ্গলে তিনি তার স্ত্রী বুলুকে ঘরের তিরের সাথে শাড়ী দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি চিৎকার চেচামেচি শুরু করলে আশেপাশের লোকজন ছুটে এসে জড়ো হন। পরে বানিয়াচং থানায় খবর দিলে গতকাল শনিবার সকাল ১০টার দিকে একদল পুলিশ লাশ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে বিকেল ৪টার দিকে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের প্রেরন করেন। এদিকে বুলু আক্তারের স্বামী মহিবুর রহমান জানান যে, তাদের পরিবারে কোন ঝগড়া বিবাদ ছিল না। খুব সুন্দর ভাবে তাদের জীবন অতিবাহিত হচ্ছিল। কিন্তু কেন সে এ কাজ করতে গেল তিনি জাননে না।

Related Articles

Back to top button