লিড নিউজ

ফেঞ্চুগঞ্জে কিটনাশক পান করে তরুণীর আত্মহত্যা

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জে ললিতা তড়িয়া (১৭) নামের এক যুবতী কিটনাশক পান করে আত্মহত্যা করেছে।

ললিতা তড়িয়া উপজেলার ঢালুছড়া চা শ্রমিক ভগিরথ তড়িয়ার কন্যা। গত শনিবার রাতে তলিতা তড়িয়া বসতঘরে কিটনাশক পান করে ছটফট করতে থাকলে তার স্বজনরা ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক লতিতা তড়িয়াকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানায় এক অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

Related Articles

Back to top button