লিড নিউজ

টেস্টে পাকিস্তানের নাটকীয় জয়!

ক্রীড়া ডেস্ক: ম্যাচটি ড্র করে সিরিজ হার থেকে বাঁচতে একাই লড়ছিলেন রোস্টন চেজ। ১০১ রানে আনবিটেন।  দিনের শেষ দু’ওভারের ড্রামা। কোন মতে পার করে দিতে পারলেই ম্যাচ ড্র। কিন্তু ইয়াসির শাহের ওভারের শেষ বলটিতে বোল্ড  হয়ে গেলেন গ্যাব্রিয়েল।

এক ওভার বাকী থাকতেই  ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়ে গেলো ২০২ রানে। নাটকীয়ভাবে পাকিস্তান ১০১ রানে জিতে নিলো ডমিনিকা টেস্ট।

হানিফ মুহাম্মদ, জাভেদ মিয়াঁনদাদ, ইমরান খান যা পারেননি ক্যারিবিয়ান দ্বীপদেশে মিসবাহ উল হক তাই করে দেখালেন। পাকিস্তানের ক্যাপ্টেন হিসেবে সফরকারী দল হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-১ ম্যাচে সিরিজ জয়। ডমিনিকা টেস্ট ১০১ রানে জিতে এই সাফল্য পাকিস্তানের।

প্লেয়ার অব দি ম্যাচ রোস্টন চেজ, প্লেয়ার অব দি সিরিজ ইয়াসির শাহ।

Related Articles

Back to top button