লিড নিউজ
প্রচারনায় নামলেন স্বতন্ত্র প্রার্থী মাহবুব হোসেন রেজু


দিরাই প্রতিনিধিঃ সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোঃছায়েদ আলী মাহবুব হোসেন (রেজু) স্থানীয় জামায়াত-শিবিরের সাথে মতবিনিময় কওে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এসময় তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর সৈনিক শেখ হাসিনা আমার নেত্রী, দীর্ঘদিন যাবত প্রবাসে আওয়ামীলীগের রাজনীতির সাথে আমি জড়িত। দিরাই-শাল্লার বারবার নির্বাচিত সুরঞ্জিত সেনগুপ্তের সাথে থেকে জনগনের কল্যানে কাজ করেছি। সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে দিরাই-শাল্লার আসনটি শূণ্য হওয়ায় এলাকার জনগণ আমাকে নির্বাচনে আসার জন্য উৎসাহিত করেন। আমি নৌকার বিরুদ্ধে জনগণ মনোনীত প্রার্থী তাই আগামী নির্বাচনে আমি আপনাদেও সহযোগিতা চাই। আমি প্রার্থী হওয়ার পর থেকে প্রতিদ্বন্দি প্রার্থীর সমর্থকরা আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। দীর্ঘদিন ধরে দিরাই-শাল্লায় একটি সেচ্ছাচারিতার রাজনীতি চলে আসছে। সেই স্বচ্ছাচারিদের কাছ থেকে বঞ্চিত দিরাই-শাল্লাবাসীর অধিকার আদায়ের জন্য আমি এই উপনির্বাচনে প্রার্থী হয়েছি। আগামী ৩০শে মার্চ আপনাদেও সহযোগিতায় দিরাই-শাল্লা বাসী আমার সিংহ প্রতীকে ভোট দিয়ে সকল অপপ্রচার, অন্যায় অত্যাচার নির্যাতানের বিরুদ্ধে জবাব দিবে। বুধবার বিকেল ৪ টায় দিরাই-শাল্লা আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন (রেজু) তার গ্রামের বাড়ি শরীফপুরের বাসভবনে স্থানীয় জামায়াত-শিবিরের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ইমরান হোসাইন, দিরাই-শাল্লা ছাত্র শিবিরের সভাপতি আবুল হোসাইন সহ জামায়াত শিবিরের নেতৃবৃন্দ।



