লিড নিউজ

বিশ্বনাথে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তি ও মসজিদে তালা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে মহানবী (সা.)কে নিয়ে কটুক্তি ও মীরেরগাঁও গ্রামের মসজিদে তালা দিয়ে মুসল্লিদের নামাজ থেকে বিরত রাখার প্রতিবাদে এক লন্ডন প্রবাসীর বিরুদ্ধে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার উপজেলা সদরের বাসিয়া সেতুর উপর উপজেলার ‘অলংকারী ইউনিয়নের মীরেরগাঁও গ্রামসহ এলাকাবাসী’র ব্যানারে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন- গত সোমবার মহানবী (সা.)কে কটুক্তি করে মীরেরগাঁও গ্রামের জামে মসজিদে তালা দেন ওই গ্রামের আব্দুন নুর নামের এক লন্ডন প্রবাসী। তারা আব্দুন নুর’কে একজন নাস্তিক বলে তাকে গ্রেফতারের দাবি জানান।
গ্রামের মুরব্বি ফারুক আহমদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদ নুর উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলতাব আলী, সমাজসেবক ফখরুল ইসলাম খান, মুনায়েম খাঁন, মসজিদের মোতাওয়াল্লী আখতার হোসেন, মুরব্বি আব্দুস ছোবহান ও মীরেরগাঁও মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু তালেব নজির।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- সমাজসেবক ফারুক আহমদ, সাবেক ইউপি সদস্য সায়েস্তা মিয়া, সংগঠক শাহ আমির উদ্দিন, এলাকার মুরব্বি মদরিছ আলী, আজমান আলী, আবুল কালাম, সুরুজ আলী, গৌছ আলী, আরব উল্লাহ, মওছুফ আহমদ, ইন্তাজ আলী, রজব আলী, আব্দুর রব, মুহিবুর রহমান নুরুজ্জামান, সজ্জাদ মিয়া, সেবুল আহমদ, মাহফুজ আহমদ, বরকত উল্লাহ, আখজ্জল আলী, ইর্শাদ আলী, আব্দুল মুতলিব, লিলু মিয়া, হোসেল আহমদ, মাসুক মিয়া, আব্দুস ছালাম, ময়ূর মিয়া, জিয়াউর রহমান, হুছন আলী, আব্দুন নুর, শফিক মিয়া, আজাদ মিয়া, রাসেল আহমদ, লায়েক মিয়া, চমক আলী প্রমুখ।

Related Articles

Back to top button