লিড নিউজ

মাধবপুরে স্কুল ছাত্রের বিষপানে আত্মহত্যা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে পরীক্ষায় খারাপ করায় মোঃ জীবন মিয়া (১৬) নামে দশম শ্রেণির এক ছাত্র বিষপানে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) রাতে পৌনে আটটায় বিষাক্রান্ত মরদেহটি উদ্ধার করেন মাধবপুর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) কামরুল হাসান।

জীবন মিয়া উপজেলার ধলগাও গ্রামের আব্দুল গনির ছেলে এবং তালেবপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

মৃতের পরিবারের বরাত দিয়ে এসআই কামরল জানান, বিগত বার্ষিক পরীক্ষায় জীবন নবম শ্রেণি থেকে অংশ নিয়ে অকৃতকার্য হয়। পরবর্তীতে তার বাবা শিক্ষকদেরকে অনুরোধ করে তাকে দশম শ্রেণিতে উত্তীর্ণ করান। এরপরও লেখাপড়া করছিল না নিয়মিত। এক পর্যায়ে শিক্ষকরা তার বাবাকে খবর দিয়ে নিয়ে বিষয়টি অবগত করেন। পরবর্তীতে তার বাবা জীবনকে বকাঝকা করলে সে সন্ধ্যায় বিষপান করে আত্মহত্যা করে।

খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

Related Articles

Back to top button