লিড নিউজ

সুনামগঞ্জ পৌর মেয়রের জানাজা শুক্রবার বাদ জুম্মা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ পৌরসভার টানা দুই বারের মেয়র ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আয়ূব বখত জগলুলের জানাজা শুক্রবার বাদ জুম্মা সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহরের আরপিন নগর কবরস্থানে তাকে দাফন করা হবে।

মেয়র জগলুলের ছোট ভাই নজরুল বখত বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন মেয়র জগলুল।

জগলুলের ভাগিনা ব্যারিস্টার মোহাম্মদ কাওছার জানান, ‘আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সমাবেশ থেকেই রাজনৈতিক ও পৌরসভার উন্নয়নমূলক কাজের জন্য তিনি ৩০ জানুয়ারি ঢাকা চলে যান। ঢাকায় যাওয়ার পর তিনি কমলাপুরে আল ফারুক আবাসিক হোটেলে অবস্থান করছিলেন।

তিনি আরো জানান, বৃহস্পতিবার সকালে তাঁর বুকে ব্যথা অনুভব করলে প্রথমে তাকে একটি হাসপাতালে ইসিজি করানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে স্কয়ার হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। স্কায়ার হাসপাতালে যাওয়ার পথে তার শারীরিক অবস্থা অবনতি হলে পথেই তাকে বিআরবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Related Articles

Back to top button