আইন আদালতলিড নিউজ

দুই এমপিকে তলব করল দুদক

সিলেটমিডিয়াডেস্ক :: নরসিংদী-২ আসনের স্বতন্ত্র এমপি কামরুল আশরাফ খান প্রোটন ও খুলনা-২ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি মিজানুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের তলব করা হয়েছে।

কামরুল আশরাশকে ১১ এপ্রিল ও মিজানুর রহমানকে ১৬ এপ্রিল সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

সম্প্রতি দুদকে আসা এক অভিযোগে বলা হয়, কামরুল আশরাফ এক গুদাম থেকে সার নিয়ে অন্য গুদামে পৌঁছে না দিয়ে তা খোলাবাজারে বিক্রি করেছেন। তার বিরুদ্ধে আসা অভিযোগ অনুসন্ধান করছেন দুদকের উপসহকারী পরিচালক একরামুর রেজা।

অন্যদিকে মিজানুর রহমানের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে খুলনা সিটি করপোরেশন ও অন্যান্য অফিসের ঠিকাদারি কাজ বাগিয়ে নিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করছেন দুদক উপপরিচালক মঞ্জুর মোর্শেদ।

Related Articles

Back to top button