লিড নিউজ

জাহেদের বাসায় তল্লাসীর নিন্দা জানালেন রিজভী

ডেস্ক রিপোর্ট : যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকদলের যুগ্ন সাধারণ সম্পাদক জাহেদ আহমদ তালুকদারের সিলেটের বাসায় পুলিশী তল্লাসীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ন-মহাসচিব এ্যডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে প্রেসব্রিফিংকালে তিনি এই নিন্দা জানান।

প্রেসব্রিফিংয়ে জাহেদ তালুকদার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক ছাত্রনেতা, বর্তমান যুক্তরাজ্য শাখার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক জাহেদ আহমদ তালুকদারের সিলেট বাসায় পুলিশ গতরাতে তল্লাসীর নামে হামলা চালিয়ে ব্যাপক ব্যাপক ভাংচুর ও বাসার লোকজনের সাথে অশালিন আচরণ করে।

Related Articles

Back to top button