লিড নিউজ
রোহিংগা শরনার্থীদের পাশে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি


নিউজ ডেস্ক: কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং শরনার্থী ক্যাম্প-২ এর রোহিংগা শরনার্থী নয়শত পরিবার মধ্যে ত্রানসামগ্রী বিতরণ করেছে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি। বুধবার সোসাইটির পক্ষ থেকে নয় সদস্যের প্রতিনিধিদল এ ত্রানসামগ্রী বিতরণ করেন।
ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি একটি মসজিদ নির্মাণ, দুইটি মসজিদের জন্য সৌরবিদ্যুৎ বিতরণ ও একটি টিউবওয়েল স্থাপন করা হয়।
পুুরো কার্যক্রমে প্রতিনিধিদলকে সহযোগীতা করেন বাংলাদেশ সরকারের উপ-সচিব হায়াত মো: ফিরোজ, কক্সবাজার জেলা নির্বাহী ম্যাজিষ্টেট হাসান বিন আলী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিখারুজ্জামান, উখিয়া সমবায় কর্মকর্তা সেলিম উদ্দীনসহ বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবির কর্মমকর্তাবৃন্দ।
প্রতিনিধিদলের সদস্য হচ্ছেন সাংবাদিক কাজী রমিজ উদ্দীন, মাওলানা কমর উদ্দীন, আবু জামান, সুহেল আহমদ, আতিকুর রহমান, সাহেল আহমদ, তায়েফ আহমদ, কামরুল ইসলাম, নাইমুল হোসাইন।
দেশের আর্থসামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করতে বিশ্বের ১০টি দেশে বসবাসরত বড়লেখা উপজেলার বৃহত্তর দৌলতপুর এলাকার প্রবাসীদের নিয়ে প্রতিষ্ঠিত হয় দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি। প্রতিষ্ঠার পর থেকে দেশের শিক্ষা, কুসংস্কার দূরিকরণ ও প্রাকৃতিক দূর্যোগে নিয়মিত সহযোগীতা করে আসছে প্রবাস থেকে নিয়ন্ত্রিত এ সংগঠনটি।
দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ত্রানসামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, বাংলাদেশের অনেক নাগরিক প্রবাসে থাকেন। দেশের বিভিন্ন দুর্যোগে তারা আমাদেরকে সহযোগীতা করেন। বাংলাদেশের অর্থনীতি পরোক্ষভাবে তাদের শ্রম, মেধা আর সহযোগীতার উপর নির্ভরশীল। অতীতের মতো ভবিষ্যতেও তারা আমাদের পাশে থাকবেন।




