লিড নিউজ

ছাত্রদল কর্মী শিমু হত্যায় ৩ আসামি কারাগারে

সিলেটমিডিয়াডেস্ক: সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত শিমু হত্যা মামলার তিন আসামিকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তিন আসামি আত্মসমর্পণ করতে গেলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আসামিরা হচ্ছেন কাজী মেরাজ, ইমাদ উদ্দিন ওরফে ডাইল ইমাদ এবং দেওয়ান জাকি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বেনু চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ১ জানুয়ারি সিলেট নগরীর কোর্ট পয়েন্টে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষে আবু হাসনাত শিমু নিহত হন। এতে আরো আহত হয়েছিলেন অন্তত ১০ জন।

Related Articles

Back to top button