লিড নিউজ

শাবিপ্রবিতে ইংলিশ ফুটবল ফেস্টের নিলাম অনুষ্ঠিত

মিছবা উল হক চৌধুরী: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ফুটবল ফেস্ট- ২০১৭, সিজন-২ এর নিলাম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’ এর ৪১২ নাম্বার রুমে এই নিলাম অনুষ্ঠিত হয়।
টুর্ণামেন্টে অংশগ্রহণকারী ছয়টি দলের মালিক ও ম্যানেজারদের উপস্থিতিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মির্জা সাকিবুল আলম, আব্দুল্লাহ মোহাম্মদ আবিদ, ইমরুল কায়েস শুভ এর পরিচালনায় নিলামে নিবন্ধনকৃত ৬৮ জন খেলোয়াড়-ই বিক্রি হয়েছে।নিলামে ইংরেজি বিভাগের ষোলতম ব্যাচের ফজলু মিয়াকে সর্বোচ্চ দামে( ৩৯০০ ডলার) দলে বেড়ায় এফসি ডেস্পাসিত।
ইংলিশ ফুটবল ফেস্ট-২০১৭ এ অংশগ্রহণকারী ছয়টি দল হল: এফসি ব্যাকবেঞ্চার(আরেফিন-তারেক), এফসি ইনফার্নো (আদনান), বুফ্যালো সোলজার্স ( নাঈম গাজী), এফসি ডেস্পাসিত (মুন্না- হিমেল), রাজিভ-জিও সকার-৭ (জিওন), পাইথন এফসি ( পারভেজ)।
নিলাম শেষে ড্র এর মাধ্যমে ছয়টি টিমকে এ ও বি দুইটি গ্রুপে বিভক্ত করা হয়।

গ্রুপ এ : এফসি ইনফার্নো, রাজিব-জিও সকার ৭, বুফ্যালো সোলাজার্স

গ্রুপ বি: এফসি ব্যাকবেঞ্চার, পাইথন এফসি, এফসি ডেস্পাসিত

টুর্ণামেন্ট নিয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা ব্যাপক উচ্ছ্বসিত। তারা জানায়, এবার-ই প্রথম ফ্র‍্যাঞ্চাইজি ভিত্তিক ইংলিশ ফুটবল ফেস্ট অনুষ্টিত হচ্ছে। এজন্য ফুটবল ফেস্টকে ঘিরে সবার মধ্যে ব্যাপক উৎসাহ কাজ করছে।
আয়োজনকারীরা জানায়, সবকিছু ঠিকঠাক থাকলে
৪ আগষ্ট পর্দা নামছে ইংলিশ ফুটবল ফেস্টের। এ মেগা ইভেন্টে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে খেলাধুলা ভিত্তিক জনপ্রিয় নিউজপোর্টাল এসএনপি নিউজ টুয়েন্টিফোর ডটকম। আয়োজক কমিটির আহবায়ক হিমেল মাহমুদ বলেন, ইতিমধ্যে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন শুধু অপেক্ষার পালা।

Related Articles

Back to top button