লিড নিউজসুনামগঞ্জ

জগন্নাথপুরে নারীর ‘আত্মহত্যা’

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে মাহমুদা আক্তার লিমা (২৮) নামের এক নারী আত্মহত্যা করেছে বলে জানা যায়। রোববার (২২ এপ্রিল) ভোরে উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

আত্মহনকারী একই গ্রামের সৈয়দ শরিফ উদ্দিনের স্ত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার ভোরে শরিফ উদ্দিন ঘুম থেকে উঠে স্ত্রীকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর বসতঘরের পিছনে টয়লেটের দরজা বন্ধ দেখলে তিনি দরজা খোলে তার স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী জানান, পুলিশ নিয়ে ঘটনা স্থলে গিয়ে ঝুলন্ত লাশটি উদ্ধার করে। লাশটি ময়না তদন্ত করার জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Back to top button