লিড নিউজ

জগন্নাথপুরে নলুয়ার হাওরে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরের নলুয়া হাওর নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় নলুয়ার হাওরের পানিতে লাশ ভেসে উঠলে স্থানীয় এলাকাবাসী লাশ উদ্ধার করেন।

স্থানীয় এলাকাবাসী জানান, বুধবার উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের দাসনা গাও গ্রামের কৃষক সুবাস দাস গবাদিপশুর খাবার যোগাতে সকালে ছোট ডেঙ্গি নৌকা নিয়ে নলুয়ার হাওরে গিয়ে নিখোঁজ হন। অনেক খোজাঁখুজির পর ভোর তার লাশ হাওরে পানিতে পাওয়া যায়।

স্থানীয় ইউপি সদস্য নান্টু দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশাসনের নির্দেশে লাশ সৎকার করা হয়েছে।

জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী আমাদেরকে অবহিত করেছেন।

Related Articles

Back to top button