শিল্প ও সাহিত্য

জিজ্ঞাসা

আল-আমিন

কতটা মেঘ জমলে বৃষ্টি হয়ে পরে?
কতটা দুঃখ জমলে অশ্রু হয়ে ঝরে?
কত রাত নির্ঘুম থাকলে কষ্ট বলি তাকে
কতটা পথ পারি দিলে শেষ বলি তারে?

কতটা কাছে গেলে প্রিয় বলি তারে?
হ্নদয় হতে হ্নদয় টেনে বাঁধি বাহুডোরে
কতটা প্রাপ্তি হলে তুষ্টি মেলে তবে?
মিছে মায়া বিদায় কালে পা জড়িয়ে ধরে!

কতটা রিক্ত হলে সহ্য সীমা বাড়ে?
বুকে জড়িয়ে শূন্যতা চুম দিয়ে যায় ঘারে
কতটা পাথর বুকে নিঃসঙ্গতা কাঁদে?
কতটা বিভ্রান্তিতে ভালবাসা যায় ছেড়ে!

কতটা শোকের পরে চোখগুলো যায় মরে?শীতলতায় চোখের ভিতর কষ্ট শুধু নড়ে?
কতটা অনুতাপে স্মৃতির পাতা কাঁদে?
ক্ষতে ক্ষতে সহবাসে ব্যথা শুধু বাড়ে!

Related Articles

Back to top button