লিড নিউজ

সুনামগঞ্জে বজ্রপাতে ১ জনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বলার হাওর বিল জলমহালে সন্তুষ সরকার (৩০) নামের এক পাহারাদারের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।

মৃত সন্তুষ সরকার জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের মদনা কান্দি গ্রামের সুধীর সরকারের ছেলে।

পুলিশ জানায়, সন্তুষ বেশ কিছুদিন ধরে উপজেলার বলার হাওর বিলে পাহারাদারের দায়িত্ব পালন করে আসছিলেন। সোমবার সকালে দায়িত্ব পালনকালে হঠাৎ বজ্রপাতে গুরতর আহত হন তিনি। অন্যান্য পাহারাদাররা দ্রুত তাকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button