লিড নিউজ
যে কারণে শাবির ছাত্রলীগের কমিটি স্থগিত


নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি সাময়িক স্থগিত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে।
মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
জাকির বলেন- সম্প্রতি শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ উঠেছে। সে কারণে কমিটি সাময়িক স্থগিত করা হয়েছে। এ ঘটনায় কেন্দ্র থেকে ২ সদস্যের তদন্ত কমিটি সিলেটে পাঠানো হচ্ছে। তাদের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।




